হবিগঞ্জে করোনা থেকে বাঁচতে রাতে জেলার সকল মসজিদে আযান দেয়া হয়েছে। রাত ১০টার পর বিভিন্ন মসজিদে একযোগে আযান শুরু হয়। এতে হতবাক হয়ে যান সাধারণ মানুষ।
পূর্ব ঘোষণা ছাড়া আকস্মিক এ আযানের ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়রা একে অপরকে ফোন করে জানতে চান করোনায় হবিগঞ্জে কেউ মারা গেছেন কিনা। আর এই কারণেই আযান দেয়া হচ্ছে কিনা।
এক মুয়াজ্জিন বলেন, দুর্যোগের মধ্যে এভাবে আযান দেয়া মোস্তাহাব। আর একারণেই আমরা এভাবে আযান দিয়েছি।
এছাড়া ভূমিকম্প হবে, আল্লাহর গজবসহ কাল্পনিক নানা গুজব ছড়িয়ে পড়ে এলাকায়।
তবে ইসলামিক ফাউন্ডেশন বা দায়িত্বশীল কারও কাছ থেকে আযান দেয়ার কারণ সম্পর্কে জানা যায়নি।
এদিকে রাতে চুনাররুঘাট সদরে জড়ো হয়ে 'আল্লাহু আকবার' ধ্বনি উচ্চারণ করে মিছিলও করেন একদল লোক। পরে প্রশাসনের লোকজন গিয়ে তাদের থামিয়ে বাড়িতে পাঠায়।


0 Comments